1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৫ বার

ঠাকুরগাঁওয়ে এক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করা হয়। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও বিজ্ঞ দায়রা জজ মামনুর রশিদ ওই ৩ আসামীর প্রত্যেককে যাবজ্জীবন করাদন্ড ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন। এ মামলায় মো: আব্দুর করিম নামে এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর জেলার রানীশংকৈল উপজেলার চিকনী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম। এ সময় ৩শ বোতল ফেনসিডিলসহ জেলার হরিপুর উপজেলার মারাধার (দক্ষিণ পাড়ার) বাসিন্দা মো: আব্দুল করিমের ছেলে মো: আকমাল (১৯), মো: মাইনুল হকের ছেলে মো: হাসেম আলী (২০) ও মৃত সাজ্জাদ আলীর ছেলে মো: ছাদেকুল ইসলাম (৩৪) কে আটক করা হয়। পরে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই মো: রবিউল ইসলাম বাদী হয়ে রানীশংকৈল থানায় এ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি দীর্ঘদিন আদালতে বিচারাধীন থাকার পর অবশেষে উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনক রূপে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্থ করে প্রত্যেকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ১ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।

এ মামলায় মো: আব্দুল করিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে ও সন্তোষজনকরূপে প্রমানিত না হওয়ায় অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদান করে নির্দোষ গণ্যে খালাস প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net