1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে লাকসামে সেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে লাকসামে সেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল

এম.এ মান্নান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৭ বার

দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে লাকসাম উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।

শনিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীমের নেতৃত্বে দুপুরে উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথকভাবে নেতাকর্মী মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় সামনে একত্রিত হয়। বিকাল ৪টায় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে
কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক ও পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে পৌর শহর ব্যাংক রোডে এলাকায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খায়ের, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি বাবু সুম্ভ সাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।

ছবিঃ শনিবার লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net