ঢাকা   ১২:৪২:৪৭ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, নিহত ১

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাতকানিয়ায় মহাসড়কে ঈগল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোঃ সোলায়মান (৪৫) নামের বাসের এক যাত্রী নিহত এবং অন্তত আহত হয়েছে ৫ জন।

আজ (৪ সেপ্টেম্বর) রোববার সকাল সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া হাসমত আলীর দোকানের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান ৭নং ওয়ার্ডের মুহাম্মদ শফির ছেলে।

দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে লোহাগাড়ার আমিরাবাদ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখি ঈগল পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়। খবর হয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় পতিত বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি