1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটুয়াখালীতে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

পটুয়াখালীতে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮১ বার

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় পটুয়াখালীর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করছেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ বিগত ৯ থেকে ১০ বছর পর্যন্ত আলোচনাসভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুশৃঙ্খলভাবে আন্দোলন করে আসছে।

দাবিগুলোর মধ্যে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদে পদোন্নতি/ চলতি দাযয়িত্ব/ নিযয়োগের মাধ্যমে পূরণ।
অন্যান্য উপজেলার ন্যায় মির্জাগঞ্জ উপজেলার পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে আসছে। এসময় উপস্থিত ছিলেন, পিআইও খোকন চন্দ্র দাস, উপ-সহঃ প্রকৌশলী মোঃ জাহিদুল হক, অফিস সহকারী সিকদার নোমান, কার্য সহকারী ঝুমুর রানী, কার্য সহকারী মোঃ জহিরুল ইসলাম।

মির্জাগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, সারা দেশের ন্যায় মির্জাগঞ্জেও সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সোমবার হতে বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। আমাদের দাবি নিয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে একমত প্রকাশ করলেও দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও ঐক্যবদ্ধ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net