1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাজার জিয়ারত শেষে বিকালে দেশের পথে শেখ হাসিনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মাজার জিয়ারত শেষে বিকালে দেশের পথে শেখ হাসিনা

এস কে সানি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৩ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সোমবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান।

বিমানবন্দরে শেখ হাসিনার জন্য ছিল লাল গালিচা, একটি সাংস্কৃতিক দলের পরিবেশনার মধ্য দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়।

সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চলতি বছরে ১৬ ডিসেম্বরের মধ্যে ভারতের গোড্ডা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালনের প্রতিশ্রুতি দেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। পরে রাতে বাংলাদেশ হাই কমিশনে হাই কমিশনারের দেওয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।

পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক জয়। বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো গুরুত্ব পায় আলোচ্যসূচিতে।

বৈঠক ও সমঝোতা স্মারকে স্বাক্ষর শেষে মোদীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেন শেখ হাসিনা।

সেদিনই বিকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বৃহস্পতিবার সকালে দিল্লির পালম বিমানবন্দর থেকে থেকে জয়পুরে পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখান থেকে যান আজমীর শরীফে। আজমীরে সুফি সাধক মইনুদ্দিন চিশতির (র.) মাজার জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে জয়পুরে ফিরে বিকালে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net