1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ পিতার বসতভিটা লিখে নিয়ে ঘর থেকে বের করে দিল ছেলে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত 

রাউজানে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ পিতার বসতভিটা লিখে নিয়ে ঘর থেকে বের করে দিল ছেলে

শাহাদাত হোসেন: রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি॥
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ বার

রাউজানের গহিরা ইউনিয়নের কোতোয়ালীঘোনা এলাকার ক্যান্সার রোগ আক্রান্ত ৮০ বছর বয়সী এক বৃদ্ধের কাছ থেকে নিজের ছেলে জোরপূর্বক হেবা দলিলে বাড়ি ভিটা লিখে নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। মোহাম্মদ সামশুল আলম নামের এই বৃদ্ধ এখন হাটহাজারী উপজেলায় তার বড় মেয়ের শাশুড় বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। জানা যায় প্রতারণার শিকার বৃদ্ধ সামশুল আলম ঘটনা জানিয়ে যুগ্ম জেলা জজ আদালতে ছেলে ও ছেলে বউ এর বিরুদ্ধে মামলা করেছে(মামলা নং ১৮৫/২০২২)। এই মামলার আর্জিতে জোর করে প্রতারণার মাধ্যমে সৃষ্ট হেবা দলিল বাতিলের আবেদন করা হয়েছে।

মেয়ে বাড়িতে অবস্থানকারী শামশুল আলম বলেছেন তিনি ক্যান্সার আক্রান্ত। কিছুদিন আগে তার ছেলে সেলিম উদ্দিন তাকে ফুসলিয়ে কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার কথা বলে গাড়ী করে রাউজান সদরে নিয়ে এসে। এরপর তার কাছ থেকে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখে আবার বাড়িতে নিয়ে যায়। এই ঘটনার পর গত ১৪ এপ্রিল হঠাৎ করে প্রতারক পুত্র সেলিম ও তার স্ত্রী বৃদ্ধের আরেকপুত্র বেদারের স্ত্রীকে এসে বলে বাড়ি ভিটা ছেড়ে শাশুরকে নিয়ে বের হয়ে যেতে। সেলিমের স্ত্রীর দাবি তার শাশুর ভিটা তাদের ও তাদের দুই পুত্রের নামে লিখে দিয়েছে।
সর্বশেষ পুত্র সেলিম ও স্ত্রীর চাপে বৃদ্ধ সামশুল আলম নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয় বলে বৃদ্ধ সামশুল আলমের কন্যারা জানিয়েছে। পিতার বাড়ি ভিটা প্রতারণার মাধ্যমে দখল করার বিষয়টি নিয়ে কথা বললে পুত্র সেলিমের দাবি তার পিতা স্বেচ্ছায় তাদের সম্পতি লেখে দিয়েছেন। তার বোনরাই বাড়ি থেকে তাদের বাবাকে নিয়ে গেছে। পিতার বাড়ি ভিটা প্রতারণার মাধ্যমে লিখে নিয়ে বাড়ি ছাড়ার ঘটনার বিষয়টি জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান নুরুল আবসার বাশি বলেন বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net