1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত গণশুনানি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত গণশুনানি

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৫ বার

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি সেবা সহজিকরণের লক্ষ্যে গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদে উন্মুক্ত গণশুনানির আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি বিভাগের প্রধান/উপযুক্ত প্রতিনিধিগণের উপস্থিতিতে সেবাগ্রহীতারা এতে নানাবিধ সমস্যা তুলে ধরেন। উপস্থাপিত বেশকিছু সংখ্যক সমস্যার তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। অবশিষ্ট সমস্যা/অভিযোগসমূহ রেজিস্ট্রারভুক্ত করা হয়েছে, যা আগামী ২ সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. খালেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা অংশ নেন।

গণশুনানি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ও পরিষদ সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net