1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোকখালী ইউনিয়নে নতুন ভোটার আবেদন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পোকখালী ইউনিয়নে নতুন ভোটার আবেদন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৬ বার

কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে নতুন ভোটারদের যাচাই-বাছাই কার্যক্রম রবিবার সকালে সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী এ কার্যক্রমে সদর উপজেলার পোকখালী ইউনিয়ন থেকে আবেদনকারী নতুন ভোটারের তথ্যাবলী ও সংযুক্ত কাগজপত্র যাচাই করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বাছাই কার্যক্রমে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, মেম্বার মোহাম্মদ আলম, মেম্বার আলা উদ্দিন, মেম্বার লুৎফুর রহমান তথ্যসেবা উদ্দোক্তা শাহাব উদ্দীন, হালনাগাদ ভোটার কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা জানান, ভোটারদের সংগৃহীত তথ্যসমূহ উপজেলা বিশেষ কমিটির মাধ্যমে যাচাই করা হচ্ছে। আরো বেশ কিছু দিন চলবে এ কার্যক্রম।

তিনি আরো বলেন, বিশেষ কমিটি যাদেরকে যোগ্য এবং বৈধ ঘোষণা করছেন কেবল তারাই নিবন্ধন বা ছবি তোলার সুযোগ পাবেন।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ জানান, দাখিলকৃত কাগজপত্র ভূয়া, সৃজিত ও জাল কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। গত ১ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত নতুন এসব ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net