1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রিয় শিক্ষার্থী, তুমি কি খেয়াল করেছো কখনো.. - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

প্রিয় শিক্ষার্থী, তুমি কি খেয়াল করেছো কখনো..

কে এম ইউসুফ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৫ বার

প্রিয় শিক্ষার্থী,
তুমি একজন শিক্ষকের কাছে শুধু স্নেহের নও, সম্মানেরও পাত্র,
তা খেয়াল করেছো কখনো?

খেয়াল করে দেখ,
তুমি যখন ক্লাসে পরিপাটি হয়ে বসে আছো তখন তোমার শিক্ষক দাঁড়িয়ে তোমাকে শেখাচ্ছেন, কথা বলছেন।

পুরো ক্লাসের সময় তুমি বসে থাকলে আর শিক্ষক দাঁড়িয়ে থাকলো, এতে কি তোমাকে একটুও সম্মান দেখানো হলো না?

তোমার বাড়িতে কোনো অতিথি গেলে,
কী করো?

চটজলদি একটা চেয়ার দাও আর তুমি পাশে বা সামনে দাঁড়িয়ে থাকো,
তাঁর সেবায় নিয়োজিত থাকো।

আচ্ছা,
দেখতো, ক্লাসে ঢুকেই একজন শিক্ষক দাঁড়িয়ে থাকার পরেও তোমাকে বসতে বলেন,
তোমার সমস্যা হলে তোমার নিকট গিয়ে শুনে আসেন আর সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেন।

তাহলে কি তুমি শিক্ষকের কাছে একজন মেহমানও নও?

একজন শিক্ষক তোমাকে মেহমান বা অতিথি ভেবে সেবা করে যান, যা এক বছর কিংবা দু’বছর নয়, দীর্ঘ সময়।

তুমি আজ বড় হয়েছো,
ভার্সিটির লাইফ শেষ করে,
বড় চাকরি করে,
গাড়ি বাড়ি করে নিজেকে প্রতিষ্ঠিত ভাবছো।

আর দেখছো যে একজন শিক্ষক আজও সেই ক্লাসে,
সেই কালো বোর্ডের পাশে দাঁড়িয়ে আছে,
স্যারের কোনো উন্নতি নেই।

অথচ,
একবারও ভাবোনি যে তুমি
যে জীবনের জন্য আজ অহমবোধ করছো
সেই আলোকিত জীবনের প্রতিবিম্ব তোমাকে ঐ কালো বোর্ডে সাদা চকেই দেখানো হয়েছিল।

স্যারের হাতের চক ছিল না ওটা,
ওটা ছিল তোমার জীবনগাড়ির হেডলাইট;

সেই আলোতেই তুমি আজ পথ খুঁজে পেয়েছো।
কিন্তু দুর্ভাগ্য হলো, এই যে তুমি সেইদিনগুলো অস্বীকার করছো অথবা তোমার ক্যারিয়ারের আলোতে স্যারকেই ঢেকে ফেলেছো।

বড় হও,
তবে বেড়ো না।

বাড়তি কোনো কিছুই ইতিহাস কখনো গ্রহণ করেনি।

সেই বোর্ড,
সেই ক্লাস,
সেই চক সকল সভ্যতার চাবিকাঠি।

এই চাবিকাঠি ছাড়া কোনো সভ্যতা আজও আলো দেখেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net