1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় গাঁজাসহ তিন তরুণ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন “রাতুল খান” ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

কুমিল্লায় গাঁজাসহ তিন তরুণ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩২২ বার

কুমিল্লায় গাঁজাসহ তিনজন মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ১১। কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগঞ্জ বাজার এলাকা হতে প্রায় ১২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। শনিবার (০১ অক্টোবর) সদর দক্ষিণ থানায় মাদক মামলা দেওয়া হয়।

র‍্যাব ১১ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগঞ্জ বাজার এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট ১১.৯ কেজি গাঁজা পাওয়া গেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন পূর্ব রায়পুর বটতলা গ্রামের মোঃ ইদ্রিস খানের ছেলে মো. হাসান খান (২৩), কুমিল্লা জেলার সদর দক্ষিণের উত্তর বিজয়পুর, ধরনীবন্দ গ্রামের মো. হিরণ মিয়ার ছেলে মোঃ রিফাত হোসেন (২২) এবং অন্য একজন হলো কোতয়ালী মডেল থানাধীন রাঙ্গরী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মারুফ হোসেন (১৯)। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের
বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আবু সুফিয়ান
কুমিল্লা জেলা
০১৮৭৮৬৭৩৮৭০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net