1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

চকরিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি

চকরিয়া প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৪১৫ বার

চকরিয়া পৌরসভা যুবদলের উদ্যোগে যুব, ঐক্য, প্রগত’র এ মূলমন্ত্রকে ধারণ
করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান
কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায়
চকরিয়া পৌর যুবদলের ব্যানারে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় রাস্তার মাথা
থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বিশাল র‍্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন
চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম ফোরকান ও
সাধারণ সম্পাদক এডভোকেট মনোহর আলম মনু। র‌্যালিটি পৌরশহরের
কক্সবাজার-চট্টগাম মহাসড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতালের মাঠে
সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে চকরিয়া পৌরসভা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন
বাবলু, সহ-সভাপতি নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউনুস, সিনিয়র
যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল যুগ্ম সম্পাদক রায়হানুল হক রিপনসহ
পৌরসভা এবং ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম
শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে যুবদল প্রতিষ্ঠা করেন। দেশের
জনস্বার্থে সর্বাত্মক আন্দোলনে প্রস্তুত রয়েছে পৌরসভা যুবদল। বর্তমান
সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের মৌলিক অধিকার ও
বাকস্বাধীনতা হরণ করেছে। দেশের মানুষ আজ জেগে ওঠেছে। বিএনপির
নেতাকর্মীদের হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুশিয়ারি উচ্চারণ
করেন। বক্তারা, গণআন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় যুবসমাজসহ
সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net