ঢাকা   ১২:১৮:১২ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্য আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৫৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের চিকদাইরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্য আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাদে এশা চিকদাইর হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদের খতিব আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ।উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকের হোসেন মাষ্টার।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বায়েজিদ নয়াহাট শাহ বখতিয়ার খাঁ জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আবুল কাশেম তাহেরী,বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম চাঁন্দগাও হাজী মিন্নত আলী মুন্সি জামে মসজিদের খতিব আল্লামা সেকান্দর হোসাইন আল্ কাদেরী,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি মোখতার আহমদ রেজভী।হাফেজ মোঃ ফোরকান ও হাফেজ হাসানের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজী আবু তাহের,হাজী মোহাম্মদ ইউছুপ, আব্দুল খালেক,আলী আহমদ সওদাগর,কামাল উদ্দিন, মোঃ নুরুল ইসলাম,মোঃ হাসেম,সোলাইমান, জসিম উদ্দিন,সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন কালু মোহাম্মদ নেজাম, ইসমাইল, জাহেদ,সোহেল, ইব্রাহিম, পারভেজ, ইম্মাত, ফারুক, আজম,পারুক, আরফাত,রিফন প্রমুখ।পরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য হওয়ায় জাকের হোসেন মাষ্টার ও একজন ডাক্তার,একজন এডভোকেট, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারসহ চারজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়,মাহফিলে পরিচালনা পরিষদের পক্ষ থেকে।শেষে মিলাদ কিয়াম ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি