1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় এক মোটর সাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

সাতকানিয়ায় এক মোটর সাইকেল আরোহী নিহত

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩৮১ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আবদুর রহিম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিম ছোট হাতিয়া কালা মিয়ার পাড়া এলাকার ছৈয়াদুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বোর্ড অফিসের সামনের রাস্তায় শহীদ মনজুরের কবরস্থানের পাশে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আবদুর রহিম পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। সেখানেই প্রাণ হারান তিনি। এসময় তার সঙ্গে থাকা আরও এক যুবক আহত হয়েছে। তাদের উদ্ধার করে পৌরসভাস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতাল থেকে লাশটি বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net