1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ঈদে আজম উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

মীরসরাইয়ে ঈদে আজম উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৪০ বার

মীরসরাইয়ে ঈদে আজম উদ্যাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা রবিবার সকাল ১০টায় বারইয়ারহাট গার্লস স্কুলের সামনে থেকে শুরু হয়ে গ্রীণ টাওয়ার প্রাঙ্গনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত শোভাযাত্রা ও সমাবেশে রেজাউল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা জামশেদ আলম, মাওলানা বোরহান উদ্দিন, সিরাজ মিয়াজি, আব্দুর রহমান সুমন, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম সজিব,শরীফুল আলম, ছাইফুর রহমান আজাদ, হানিফ মিয়া, আনোয়ার হোসেন, নাসির উদ্দীন, আশ্রাফুল আলম, আব্দুল আওয়াল, শেখ সাইফুল ইসলাম, মিজানুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ শতাধিক সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, শিক্ষকবৃন্দ সহ ধর্মপ্রাণ জনসাধারণ এতে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম।
বক্তারা আরো বলেন, প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net