ঢাকা   ০৬:৫৭:০২ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ঈদগাঁওতে আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলের অগ্রযাত্রা শুরু

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শিক্ষাদীক্ষায় পশ্চাৎপদ ঈদগাঁও উপজেলায় শিক্ষাকে আরো বেশী সাধারনের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০২৩ – ২০২৪ শিক্ষাবর্ষ থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুল।

ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের (০৩ নং ওয়ার্ড) দক্ষিণ মাইজ পাড়া গ্রামে ২০২২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহন করেন জেলার এতিহ্যবাহী পরিবারের গর্বিত গুনীজনেরা।

প্রতিষ্টাতা হলেন, সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার শহিদ উল্লাহ ( আমেরিকা) , সহ-প্রতিষ্ঠাতা হিসেবে আছেন, কৃষিবিদ জামাল আহমেদ ফ্যামিলি, প্রিন্সিপাল এপ্লাইয়ার কাস্টমস কামাল আহমদ (অবঃ), প্রফেসর জাফর আহমেদ (অবঃ), ডাঃ আমান উল্লাহ (আমেরিকা), লেঃ কর্ণেল এহেসান উল্লাহ (অবঃ), কর্ণেল জাবেদ সুলতান, মোস্তাক আহমদ ফ্যামিলি (সাবেক চেয়ারম্যান, বৃহত্তর ঈদগাঁও), এডভোকেট হামিদ উল্লাহ, ইকোনমিস্ট শফিউল আজম তনু (সুইডেন), হাজেরা খাতুন ফ্যামিলি এবং রাজিয়া বেগম ফ্যামিলি।

অভিজ্ঞ মহল মনে করছেন বিদ্যালয়টি প্রতিষ্টার ফলে এলাকায় শিক্ষার হার বাড়বে এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক সাড়া ফেলবে।

প্রতিষ্টাতা সূত্র জানায়, মাইজপাড়ার অধিকাংশ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর উচ্চ শিক্ষা চালিয়ে যেতে পারেনা। কারন আশে পাশে সহজে পৌঁছানো যায় এমন কোন উচ্চ বিভাগের শিক্ষা প্রতিষ্টান নেই। সুতারাং মাইজপাড়া গ্রামের আশেপাশে উচ্চ বিদ্যালয় প্রতিষ্টার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কাছে গুনগত মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রদান করার জন্যই এ বিদ্যালয়ের প্রতিষ্টা।

তারা আরো জানান, লৈঙ্গিক বৈষম্য দুরীকরন, দারিদ্রতা হ্রাস, নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিতদের সহায়তা করার লক্ষকে সামনে রেখে এ বিদ্যালয়টি প্রতিষ্টা করা হয়েছে।

এলাকাবাসী জানায়, প্রতিষ্টাতা পরিবারটি সূদীর্ঘকাল থেকে এতদাঞ্চলে সমাজ সংস্কার ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ইতোমধ্যেই বিদ্যালয়টি ভর্তি ফরম বিতরণ শুরু করেছে। ভর্তি কার্যক্রম আরম্ভ হবে ২৫ ডিসেম্বর থেকে। বিদ্যালয়টি এ বছর ভর্তি ফি. মাসিক ফি. এবং স্কুল ড্রেস সম্পূর্ণরুপে ফ্রি দেবে নবাগতদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি