1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবিরহাট উপজেলায় অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

কবিরহাট উপজেলায় অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ বার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মোঃ মেজবাহ উদ্দিন রাব্বি (২৮) নামের অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দুই আসামিরা হলেন উপজেলার কবিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের এনায়েত নগর এলাকার হোসেন সর্দার বাড়ির মৃত সফি উল্লার ছেলে মোঃ রাসেল (৩০) ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘোঘবাগ এলাকার হাসান আলী মিস্ত্রি বাড়ির মোঃ আব্দুল হকের ছেলে মাইন উদ্দিন (২৮)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায় সোমবার সকালে নিহতের মা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কবিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। কবিরহাট থানায় যাহার মামলা নং – ৫। রবিবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েত নগর সড়কে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে রবিবার দিবাগত রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো বলেন, পুলিশ এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এজাহার নামীয় পলাতক অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net