1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রিমান্ড, জেল-জুলুম ও নির্যাতন করে আন্দোলনকে দমন করা যাবে না : ড. হেলাল উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

রিমান্ড, জেল-জুলুম ও নির্যাতন করে আন্দোলনকে দমন করা যাবে না : ড. হেলাল উদ্দিন

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে বার বার রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩২৫ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে মিথ্যা মামলায় বারবার রিমান্ড দেওয়ার প্রতিবাদে ও মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর ব্যস্ততম এলাকা রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মু. শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, আব্দুর রহমান, মোবারক হোসাইন, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুল কাইউম মুরাদ, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি আরিফ হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদুর রহমানসহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ।

ড. হেলাল উদ্দিন বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে মিথ্যা ও সাজানো একটি মামলায় একের পরে এক রিমান্ডে নেওয়া হচ্ছে। এইভাবে একই মামলায় বার বার রিমান্ড প্রদান মানবাধিকার লঙ্ঘনের চরম বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। একই সাথে এই মিথ্যা মামলা বাতিল করে ডা. শফিকুর রহমানের মুক্তির দাবী জানাচ্ছি। তিনি বলেন, ১০ দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার পর থেকে এই সরকার ভীত হয়ে সারাদেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। আমরা পরিস্কার ভাষায় বলে দিতে চাই, রিমান্ডে নিয়ে নির্যাতন, গ্রেফতার ও হুলিয়া দিয়ে চলমান এই আন্দোলনকে দমন করা যাবেনা। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ। রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় বসে আওয়ামী সরকার জনগণের সকল অধিকার হরন করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে জনগণ দিশেহারা, ব্যাংক খাত ধ্বংসের মাধ্যমে দেশের অর্থনীতি স্থবির হয়ে আছে, লুটপাট দুর্নীতি করে যারা বিদেশে অর্থ পাচার করে বেগম পাড়া তৈরি করেছেন তাদেরকে জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিতে হবে অন্যথায় খুব শীঘ্রই তাদের বিচারের কাঠগড়ায় দার করায়ে বাংলাদেশের মাটিতেই তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ। তিনি আগামী দিনে দেশের মানুষের মুক্তির আন্দোলন সংগ্রামের ১০ দফা দাবী আদায়ে সকলকে অগ্রণী ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net