1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান রূপ নেয় নবীণ-প্রবীণদের মিলনমেলায় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান রূপ নেয় নবীণ-প্রবীণদের মিলনমেলায়

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ২২৫ বার

১৯৪২ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তিতে প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব বণার্ঢ্য আযোজনে অনুষ্ঠিত হয়েছে।এতে অনুষ্ঠানমালায় ছিল বণার্ঢ্য র‍্যালী, উদ্বোধনীয় সংগীত,স্মৃতিচারণ, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান। এ উৎসবের শুক্রবার(১৩ জানুয়ারি) সকাল থেকে স্কুলের নবীণ ও প্রবীণদের উপস্থিতিতে বিশাল মিলনমেলায় রূপ নেয়। দেশের বিভিন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন ছাত্র- ছাত্রীরা এসে স্মৃতি রোমাঞ্চ করছেন স্কুল জীবনের কথা। স্কুলে নবীন-প্রবীণরা মিলন মেলায় মেতে উঠেন।স্কুল জীবনের প্রিয় বন্ধুদের কাছে পেয়ে অনেকে আপ্লুত হয়ে উঠেন। ঘুরে ঘুরে দেখেন পুরনো দিনের পদচিহ্ন। স্কুলের বন্ধুকে কাছে পেয়ে অশ্রুসিক্ত চোখে বুকে জড়িয়ে ধরতে দেখা গেছে একে অপরের সঙ্গে।

অমিতাভ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক ছিলেন একুশে পদকে ভুষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রাক্তন ছাত্র ড. প্রণব কুমার বড়ুয়া। সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পদকে ভুষিত অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, লায়ন দিদারুল আলম,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।উদযাপন কমিটির সচিব অঞ্চল কুমার তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদীপ কুমার বড়ুয়া, কমিটির কর্মকর্তা দিলীপ কুমার বড়ুয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, রবিন্দ্র লাল বনিক, অসীম কুমার বড়ুয়া, অনুপম কুমার বড়ুয়া, রূপতি রঞ্জন বড়ুয়া,রূপায়ন বড়ুয়া কাজল, অধ্যাপক প্রিয়োতোষ বড়ুয়া, খগেন্দ্র লাল বড়ুয়া, অজিত কুমার বড়ুয়া, লিটন দে, বিমল বড়ুয়া, প্রণব কুমার বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুমেধ বড়ুয়া প্রমুখ।এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি ড. প্রণব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া ও দেশ বিদেশে সরকারি ও আর্ন্তজাতিক পরিম-লে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবীধারী ১০ ডক্টরেট ডিগ্রীধারীসহ ১৩ কৃতিকে সংবর্ধনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net