ঢাকা   ০১:৪৫:৩৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

চন্দনাইশে ৪৩ হাজার শিক্ষার্থীদের হাতে পৌঁছল নতুন বই

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ৩৭৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সারাদেশের ন্যায় চন্দনাইশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল ১ জানুয়ারি চন্দনাইশের ৯১টি
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৬টি বেসরকারি প্রাথমিক স্তরের প্রায় ২৯ হাজার শিক্ষার্থীদের হাতে
হাতে নতুন বই তোলে দিলেন নেতৃবৃন্দ। অপরদিকে ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি মাদরাসার প্রায়
১৪ হাজার শিক্ষার্থী নতুন বই পেল। বই উৎসবে প্রাথমিকের প্রাক-প্রাথমিক, ১ম ও ২য় শ্রেণির
শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অফিস বাঁশখালী উপজেলা থেকে বই সংগ্রহ করে গত ৩১
ডিসেম্বর সন্ধ্যায় বই বিতরণ করেন। তবে মাধ্যমিক ও মাদরাসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি
বলে জানা যায়।
উদ্বোধনী দিনে প্রাথমিক পর্যায়ে চন্দনাইশ সদর, গাছবাড়িয়া মডেল, বরমা উন্নতমান, মধ্যম
কাঞ্চননগর হাজী আলী আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান
আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতার, পৌর মেয়র মাহাবুবুল আলম
খোকা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন। অপরদিকে ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি
মাদরাসার মধ্যে চামুদরিয়া ইউনাইটেড ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, হাশিমপুর মকবুলিয়া
মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই
বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন
আকতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, চেয়ারম্যান আবদুস শুক্কুর, তৌহিদুল আলমসহ
বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ। মাধ্যমিকে ৮ম ও ৯ম শ্রেণিতে ৪ বিষয়ের বই পেলেও মাধ্যমিক ও
মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি