1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৪৫২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (১৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। নিহত রাকিব চট্টগ্রামের খুলশী থানার সেগুনবাগান এলাকার আরমান হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় রাকিবের ট্রাকটি। এরপরই সেটির পেছনে ধাক্কা দেয় অপর আরেকটি ট্রাক। এ সময় সজোরে ধাক্কা লাগায় দরজা খুলে ছিটকে পড়ে যান সামনের ট্রাকের হেলপার রাকিব। ঘটনাস্থলেই সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মোহাম্মদ কাউসার মিয়া বলেন, ‘আমানগন্ডা এলাকায় ট্রাকের ধাক্কায় রাকিব নামে অপর একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net