ঢাকা   ০১:২৪:৫৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

নবীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন করায় মোবাইল কোর্টে জরিমানা

হাবিবুর রহমান চৌধুরী শামীম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৪৩৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় এক ব্যক্তিকে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলোয়ার। জানাযায় শীত মৌসুমে এলে এক শ্রেনীর মানুষ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তলোন করে ব্যবসা ও ইটভাটা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন। আর তারাও মাটি মজুত করে রাখেন।এরই ধারাবাহিকতায় উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় অবৈধভাবে চলে মাটি কাটার উৎসব। খবর পেয়ে অভযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলোয়ার।এসময় তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন যারা অবৈধভাবে মাটি বা বালি উত্তোলন করবে,তাদের ছাড় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি