ঢাকা   ০১:২০:৪৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

নবীগঞ্জে দিন দুপুরে একদল দূবৃত্তরা কবরস্থানের জায়গা থেকে গাছ কেটে ফেলেছে

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি ঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৬৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়, এ কেমন অমানবিক কান্ড! নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের সরকারী পঞ্চায়েতি কবরস্থানের মেহগনি ৩টি গাছ কেটে ফেলেছে একই গ্রামের সিরাজ মিয়ার পুত্র কাদির মিয়া, আদিক মিয়া ও সাদিক মিয়া, আব্দুর রশিদ মিয়ার পুত্র মনু মিয়া গংরা গাছ কেটে খন্ডখন্ড করে রেখে ডালপালা সাটাই করার এমন দৃশ্য পাওয়া গেছে। এতে গ্রামবাসী হতবাক হয়ে পড়েছেন। শাহপুর মৌজার এসএ জেল নং ১২৬, আর এস জেল নং ১২৯, দান নং ৩৯৪, ৪ শতক জায়গা দখন করে দিয়েছে ঐ দূবৃত্তরা। আরো ৪ শতক জায়গা ৬৭৬ দাগে মনু গংরা দখল করে বহাল তবিয়তে রয়েছে। এমনকি ৩৯৯ দাগে ৮ শতক জায়গা আদিক। এবং কবরস্থানের দাগ নং ৫৫৮। এসব জায়গা ঐ দূবৃত্তরা জোরপূর্বক দখল করে বসবাস করে আসতেছে। তাদের বিরুদ্ধে কারো সাহস হচ্ছে না প্রতিবাদ করার। এমনকি তারা কোন কিছুর তোয়াক্কা না করে কবরস্থানের উপর দুটি খড়ের ফেইন দাড় করে রেখেছে। এখানেও কি কবরস্থানের পবিত্রতা কি রক্ষা করা হচ্ছে? এমন প্রশ্ন সবার মূখে মূখে। অনেকেই বলেন, তারা এমন সাহস কোথায় থেকে পেল? যাহা প্রায় বিগত শত বছর পূর্ব থেকে এই কবরস্থান বিদ্ধমান রয়েছে। এখানে এলাকার শতবছরের মুরব্বিদের কবর রয়েছে। কিন্তু তাদের পেশি শক্তির কারণে আশপাশের বিভিন্ন জায়গায় জমি জবর দখল করার অহরহ অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী মানুষরা আরো জানান, তারা অচিরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করবেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ভূমি কমকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছেন। কিন্তু সরেজমিনে গিয়ে গাছ কর্তনকারী কাউকে খুজে পাওয়া যায়নি। এবং তাদের কোন বক্তব্যও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি