1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৩১৫ বার

মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে ১০ হাজার এবং সরকারি জায়গা দখল করে দোকানের মালামাল রেখে সড়কের যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার এলাকায় অর্থ জরিমানা ও মাটি পরিবহনে ব্যবহৃত ২ টি ট্রাক জব্দ এবং একই ইউনিয়নের করেরহাট বাজারে সরকারি জায়গা দখল করায় মেসার্স তাজমহল এন্টারপ্রাইজকে অর্থদন্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, কৃষি জমির টপ সয়েল কাটা এবং মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকানের মালামাল স্তপ করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ২টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সকলকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net