1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মানবতার সংগঠনের শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

রাউজানে মানবতার সংগঠনের শীতবস্ত্র বিতরণ

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৩২৬ বার

চট্টগ্রাম মানবতার সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি)রাউজান পৌর ৭নং ওয়ার্ডের শাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিপাহী মোস্তাফা কামাল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন। তিনি বলেন, প্রবাসে থেকে দেশের গরীব-দুঃখীদের খবর নেওয়ার জন্য প্রতিষ্ঠিত অনলাইন ভিত্তিক চট্টগ্রাম মানবতার সংগঠন অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন। এটা প্রশংসনীয় উদ্যোগ।শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম মানবতার সংগঠনকে ধন্যবাদ জানান তিনি। অনলাইন ভিত্তিক চট্টগ্রাম মানবতার সংগঠনের জাব্বার ও সুমনের উদ্যোগে অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মানবতার সংগঠনের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম মানিক। প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন চট্টগ্রাম মানবতার সংগঠনের চেয়ারম্যান জহির, এডমিন জামশেদ, সভাপতি খোকন, সাংগঠনিক সম্পাদক আবেদ, সাধারণ সম্পাদক নুর উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মামুন, প্রচার সম্পাদক রাহাত, ধর্ম সম্পাদক নুর উদ্দীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন আবদুর রহমান, মহিউদ্দিন, আসির রাফি প্রমুখ। পরে নানা বয়সী অর্ধ শতাধিক নারী-পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ। চট্টগ্রাম মানবতার সংগঠনের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম মানিক বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে এসেছি। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net