1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব ইজতেমায় খেজুর বিলিয়ে যৌতুকবিহীন ৭০ বিয়ে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

বিশ্ব ইজতেমায় খেজুর বিলিয়ে যৌতুকবিহীন ৭০ বিয়ে

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৩২২ বার

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় এবার ব্যতিক্রম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

চলতি এ আসরে শুধু খেজুর বিলিয়ে যৌতুকবিহীন ৭০টি বিয়ে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে কেবল মেয়েপক্ষের একজন অভিভাবক আর ছেলের উপস্থিতেই এ বিয়েগুলো সম্পন্ন হয়।

আসরের নামাজের পর ইজতেমা ময়দানে ৭০ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য ও মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পারস্পরিক সম্মতিতে বরেরা মূল বয়ান মঞ্চের সামনে উপস্থিত হন। আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। বিয়ে শেষে মুসলিম রীতি অনুযায়ী উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা-খেজুর বিতরণ ও দোয়া করা হয়।

সকল বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। কাল রবিবার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net