1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাতকানিয়ায় হামলার শিকার স্কুলছাত্র - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাতকানিয়ায় হামলার শিকার স্কুলছাত্র

মো. ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪২৩ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদের জের ধরে ইভটিজার গ্যাংয়ের হামলার শিকার হলেন দশম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র রিয়াদ হোসেন ফাহিম (১৬)। সোমবার (২০ ফ্রেবুয়ারী) দুপুরে উপজেলার কেরানী হাটস্থ আশশেফা স্কুল এন্ড কলেজ এর সামনে তাকে পিটিয়ে রক্তাক্ত করে বখাটেরা। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত স্কুল ছাত্রের পিতা মোহাম্মদ ইয়াসিন আরফাত বাবুল বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এতে উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বারি ঘাটার বাসিন্দা আব্দুল আলমের ছেলে আরিফুল ইসলাম তুষার (২০), একই এলাকার মোহাম্মদ তুহিনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে একই স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে তুষার। বিষয়টি কেওচিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য তুষারের ফুপি রুকেয়া বেগমকে অবহিত করেন স্কুলের শিক্ষক ইসমাইল মো. রাশেদ।

বখাটের বিরুদ্ধে পারিবারিকভাবে কোন ব্যবস্থা না নেয়ায় আজ সোমবার দুপুর দেড়টার সময় ফাহিমের উপর হামলা চালায়। ফাহিম স্কুল থেকে মডেল টেস্ট পরীক্ষা শেষে বের হলে স্কুল গেইটের আশপাশ এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা বখাটেরা ফাহিমের গতিরোধ করে তাকে বেধড়ক পিটুনি দেয়। এতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ফাহিম।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, এক স্কুল শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। ঘটনার ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net