1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা, চন্দনাইশে দূর্বৃত্তদের আগুনে পুড়েছে ঘর ও দোকান। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা, চন্দনাইশে দূর্বৃত্তদের আগুনে পুড়েছে ঘর ও দোকান।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪০৬ বার

চট্টগ্রাম চন্দনাইশ বরকলে দূর্বৃত্তদের দেয়া আগুনে দোকান ও বসতঘর পুড়ে
৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। গতকাল ৪ ফেব্রুয়ারি
ভোর রাতে দূর্বৃত্তরা মাওলানা তালেব উল্লাহ’র ছেলেদের বসতঘর ও
ভাড়া ঘরে আগুন দেয়ার অভিযোগ করেছেন তার ছেলেরা। রাত ৩টা
থেকে প্রায় ৪০মি. ব্যাপী আগুন জ্বলার পর চন্দনাইশ ফায়ার
সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে। তবে
এর মধ্যে মাওলানা আবুল কাশেমের কয়েক’শ কিতাব, যার
আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা, পরিবারের সকলের এনআইডি,
জন্ম নিবন্ধন কার্ড মূল্যবান দলিল পুড়ে যায়। তাদের দুইটি
বসতঘর ও মফজল আহমদের ভাড়া দেয়া ব্যবসায়ী সৈয়দ মিয়ার
মনোহরি দোকান পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।
তাছাড়া মাও. আবু তৈয়ব ও মাও. আবু তাহেরের সামনের ঘর
পুড়ে ২ লক্ষাধিক টাকা সহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।
উল্লেখ্য যে, মাও. তালেব উল্লাহ একজন বড় আলেম ছিলেন। তার ৩
ছেলে ও আলেম, তাদের সাথে পাশ্ববর্তীদের জায়গা সম্পত্তি
নিয়ে বিরোধ থাকায় পক্ষদ্বয়ের মধ্যে একাধিক অভিযোগ ও
রয়েছে বলে জানিয়েছেন মাও. আবু তাহের। তবে ফায়ার
সার্ভিসে কর্তব্যরতরা আগুনের সূত্রপাত চিহ্নিত করতে পারেননি
বলে জানান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন
করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা
যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net