1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে অধ্যক্ষের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা, ল্যাপটপ, স্বর্ণালংকারসহ ৭ লক্ষাধিক টাকা লুট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

খুটাখালীতে অধ্যক্ষের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা, ল্যাপটপ, স্বর্ণালংকারসহ ৭ লক্ষাধিক টাকা লুট

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৪ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজার বসতবাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

এসময় সংঘবদ্ধ ডাকাত দল লুট করে নিয়ে গেছে নগদ টাকা, ল্যাপটপ, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল।

বুধবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া থানার এসআই মাইনউদ্দীন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অধ্যক্ষ ওমর হামজার ভাতিজা আতাউর রহমান রাশেলের বরাত দিয়ে জানা গেছে, এদিন সন্ধ্যায় তিনি মাগরিবের নামাজের জন্য বাসার সদর দরজায় তালা দিয়ে মসজিদে যান। নামাজ পড়ে বাজারে গিয়ে সদাই করেন। পরে ৭টার দিকে বাসায় ফিরে সদর দরজার তালা ভাঙ্গা দেখে অধ্যক্ষকে ফোনে জানান।

বাসার মালিক অধ্যক্ষ ওমর হামজা বলেন, তাঁর স্ত্রী অসুস্থ। তিনি পিত্রালয়ে রয়েছেন। সে সুবাধে বাসায় আমি আর ভাতিজা রাশেল থাকি। ঘটনার সময় আমি ডুলাহাজারা থেকে ফিরছিলাম। রাশেলের ফোন পেয়ে বাড়ী এসে দেখি সবকিছু ভেঙে তছনছ করা হয়েছে।

তিনি বলেন, বাসায় কেহ না থাকার সুবাধে ডাকাতদল সব রুমে ডুকে আসবাবপত্র ভেঙ্গে নগদ লক্ষাধিক টাকা, ২ টি ল্যাপটপ ও প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ন লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

চকরিয়া থানা পুলিশের এসআই মাইনউদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিছু আলামতও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net