1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় নজরুল ইসলাম এমপি... চন্দনাইশের কোন মানুষ বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে ফেরত যাবে না । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

চন্দনাইশ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় নজরুল ইসলাম এমপি… চন্দনাইশের কোন মানুষ বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে ফেরত যাবে না ।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬০ বার

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,
চন্দনাইশের কোন মানুষ বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে ফেরত যাবে না।
হাসপাতালের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সব রকম পদক্ষেপ নিতে হবে।
চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি এম্বুলেন্সের জন্য ২জন চালক
জরুরিভাবে নিয়োগ, দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় উন্নীতকরণ,
ডেন্টাল রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ ক্রয়সহ বিভিন্ন জরুরী
পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করেন। দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩’শ
টাকা ফি নিয়ে রোগী ভর্তি করার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য যে, চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২২ সালের জুন মাসে চক্ষু
রোগীদের জন্য কমিউনিটি ভিকন সেন্টাওে ২ জন প্রশিক্ষিত নার্সের মাধ্যমে
গত ২ মাসে ৩’শ ৫৪ জন রোগীর চিকিৎসা দেয়া হয়। পাশাপাশি গত বছর
অক্টোবর থেকে ভায়া সেন্টারে জরায়ুর ২’শ ১০জন রোগীকে চিকিৎসা দেয়া হয়।
ডেন্টালের ক্ষেত্রে ৪ হাজার ৬’শ ২০ জন রোগীকে চিকিৎসা দেয়ার পাশাপাশি ৩৬
জন রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। কমিটির একজন সদস্য
মৃত্যুবরণ করায় মনছুর আলীকে নতুনভাবে সদস্য ভুক্ত করা হয়। স্বাস্থ্য ও প.প.
কর্মকর্তা ডা. মো. ফজলুল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা
চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা
বেগম, থানা অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন, পৌর মেয়র মাহাবুবুল
আলম খোকা, শেখ টিপু চৌধুরী, এড. মো. দেলোয়ার হোসেন, ডা. আবু
রাশেদ, ডা. তানজিমুল ইসলাম, ডা. শেখ সাদি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net