1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নক্ষত্রের উদ্যোগে আরমানউজ্জামানের গল্পগ্রন্থ ও ভাষার গানের মোড়ক উন্মোচন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ

নক্ষত্রের উদ্যোগে আরমানউজ্জামানের গল্পগ্রন্থ ও ভাষার গানের মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৩ বার

নক্ষত্র সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে ঔপন্যাসিক আরমানউজ্জামানের ১১তম গ্রন্থ ও প্রথম গল্পগ্রন্থ ‘ছুটির প্রতীক্ষা’র মোড়ক উন্মোচন এবং তাঁর কথা ও সুরে মাতৃভাষা উপলক্ষে ‘মায়ের ভাষা’ শীর্ষক গানের রিলিজ অনুষ্ঠান গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ ইং বিকাল ৫ টায় চট্টগ্রাম একুশে বইমেলা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

নক্ষত্র সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি আবু ওবাইদা আরাফাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার দৈনিক পূর্বদেশের নির্বাহী সম্পাদক একেএম জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নক্ষত্রের সাধারণ সম্পাদক কবি আরকানুল ইসলাম, শিল্পী গোলাম মোস্তফা, মুবিন তুষার, এম ইয়াসিন আরাফাত, মখছুছ চৌধুরী, কবি ওসমান মাহমুদ, তানভীর সিকদার, আকবর চৌধুরী, সাংবাদিক জসিম উদ্দিন, মিজানুর রহমান, সাংবাদিক মাহাবুব এ রহমান, ছড়াকার পথিক ইদ্রিস, আব্দুল্লাহ আল মোরশেদ, মুহাম্মদ আরিফ প্রমুখ।

গল্পগ্রন্থটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশন, বইটি চট্টগ্রাম ও ঢাকা বইমেলায় অক্ষরবৃত্তের স্টলে পাওয়া যাচ্ছে। মায়ের ভাষা শীর্ষক গানে কন্ঠ দিয়েছেন রাশেদ মুহাম্মদ, মুবিন তুষার, শাওকী ইবনে সাফওয়ান, এমডি গোলাম মোস্তফা, আরিফ মাইনুদ্দিন, মোঃ শাহাবুদ্দিন, সাইমুম মুরতাজা ও আরমানউজ্জামান, মিউজিক কম্পোজিশনে ছিলেন মুবিন তুষার, ভিডিওগ্রাফি করেন মো. জকিশাহ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক একেএম জহুরুল ইসলাম বলেন- ‘তরুণরা লেখালেখি ও শিল্প সংস্কৃতির সাথে যত বেশি যুক্ত থাকবে সমাজ তত উপকৃত হবে। আমি কথাসাহিত্য ও গানের ভুবনে আরমানউজ্জামানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net