ঢাকা   ০৬:৪৬:২৮ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

মনপুরায় সফল মৎস্য খামারিদের নিয়ে মাঠ দিবস পালিত

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭২৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

টেকসই মাছ চাষের লক্ষ্য অর্জনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ) বাস্তবায়নে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি)প্রকল্পের আওতায় ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়ার রহমানপুরে সমন্বিত মৎস্য চাষ ওভ্যালু এ্যাডেড মৎস্য পণ্য প্রক্রিয়াজাত করন ও বাজারজাত করনের মাধ্যমে উপকুলীয় অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অতি দরিদ্র সদস্যেদের মধ্যে পাঙ্গাস -কার্প মিশ্র চাষ প্রদর্শণী ও মাঠ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি)প্রকল্পের প্রদর্শনী প্রাপ্ত মৎস্য খামারে পাঙ্গাস,কাতলা,রুই,মৃগেল মাছ চাষী ও সফল খামারিদের আলোচনা সভা ও মাঠ দিবস আয়োজন করা হয় হয়। এ সময় উপস্থিত ছিলেন- পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ), ম্যানেজার অডিট জনাব খলিল উদ্দিন ফরিদ,সহকারী মৎস্য কর্মকর্তা মোঃআব্দুল কাদের,পরিবার উন্নয়ন সংস্থা সাকুচিয়া শাখা ব্যবস্থাপক মোঃমিরাজ,মাঠকর্মী মোঃরিয়াজ হোসেন,মোঃআব্বাস উদ্দিন,নারী উদ্দ্যেক্তা পিনজু রাণী দাস,আঃআজিজ জমাদার ও মৃদুল চন্দ্র দাস প্রমুখ।

প্রধান অতিথি বলেন দেশের উন্নয়নের সথে সাথে উদ্যোক্তা সৃষ্টির প্রয়োজন রয়েছে।সে লক্ষ্য অর্জনে আপনারা পতিত ও অনাাবাদি জমির ব্যবহার করে উত্তম ব্যবস্থাপনায় মৎস্য চাষের দিকে এগিয়ে আসতে হবে।

মৎস্য খামারের উদ্যোক্তা পিনজু রাণী জানান, পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ)আমাকে পাঙ্গাস-কার্প ,রুই,কাতলা,মৃগেল মাছের পোনা,মাছের খাবার ও ফিল্টার নেট দেয় তা দিয়ে যাত্রা শুরু করি। মাছের অপার সম্ভাবনাকে সামনে রেখে ক্ষুদ্র উদ্যোগে বাণিজ্যিক আকারে শুরু করেছি। পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি)প্রকল্পে থেকে মাছ চাষের প্রদর্শনী পাওয়ার তিন মাস পর মাছ বিক্রি করে প্রায় ৩০ হাজার টাকা লাভ হয়েছে। এখন বর্তমানে প্রতি মাসে গড়ে ১০-১২ হাজার টাকা মাছ থেকে লাভ আসছে।

অপর এক উদ্দ্যেক্তা আঃআজিজ জানিয়েছেন, তার খামারে আগে মাসে ১২-১৫ হাজার টাকা লাভ হতো। পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি)প্রকল্পের প্রদর্শনী ও কারিগরি সহযোগিতা পাওয়ার পর মাসে আয় করছেন ২৫-৩০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি