ঢাকা   ০২:৪৯:২০ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

রাজস্থলীতে অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাক উল্টে প্রাণ বেঁচে গেলো চালক ও হেলপার

চাইথোয়াইমং মারমা নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি জেলা প্রতিবেদক ঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৭৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কথায় আছে, রাখে আল্লাহ মারে কে? তাই ঈশ্বর সর্ব শক্তি মান এটা মেনে নিতে হয়, তেমনি রাঙ্গামাটি রাজস্থলী বাঙালহালিযা সড়কের বাঙালহালিয়া বাজার নির্মিত বেলী ব্রীজ স্থানে অতিরিক্ত বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলেও বেঁচে গেছেন চালক ও হেলপার। এমনকি তারা কোন আঘাতও পায়নি!
৩১ জানুয়ারী মঙ্গলবার রাত ৮টায় এই দুর্ঘটনা ঘটে। রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া অতিরিক্ত বাঁশ ভর্তি করে বাঁশ বোঝাই ট্রাক টি বাঙালহালিয়া ৩ নং ইউনিয়নের বাঙালহালিয়া বাজার বেলী ব্রীজ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। বাঁশ বোঝাই ট্রাক টি উঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। ইতিপূর্বে কয়েকবার পাথর বোঝাই ইট বোঝাই ট্রাক সড়কে দুর্ঘটনায় পড়ে যানজট সৃষ্টি করে। ফলে তাদের বেপরোয়া বেগতিক গাড়ী চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার শিমুল দাশ বলেন, প্রায় পাহাড় হতে প্রতিনিয়ত অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। তবে ভাগ্যক্রমে চালক ও হেলপার প্রাণে বেঁচে যায়। ট্রাক টি এলাকার স্থানীয়দের সহায়তায় সরানোর ব্যবস্থা করা হবে বলে জানা যায় । এবিষয়ে স্থানীয় প্রশাসন নজরে আসা দরকা বলে সচেতন মহল নাগরিকরা জানান গণমাধ্যম কে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি