1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লবণ পানিতে পিচ্ছিল বাঁশখালীরুটে মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষার্থী নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল

লবণ পানিতে পিচ্ছিল বাঁশখালীরুটে মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষার্থী নিহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৮ বার

বাঁশখালীর আঞ্চলিক সড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মু. আবু বকর (১৭) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১০ টার সময় উপজেলার আঞ্চলিক সড়কের কালীপুরস্থ রামদাশ মুন্সিরহাট সংলগ্ন স্থানে এ ঘটনা সংগঠিত হয়।

এ ঘটনায় নিহত মু. আবু বকর সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার আলীনগর কুল্লালপাড়ার আবু ছিদ্দিকের ছেলে। সে দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় প্রতক্ষদর্শীসূত্রে জানা যায়, সন্ধ্যার পর লবণের পানিতে পিচ্ছিল হয়ে থাকা বাঁশখালী আঞ্চলিকসড়কে কক্সবাজারের মহেশখালীগামী পিকআপের ধাক্কায় সাতকানিয়াগামী মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে পড়ে যায়। এতে সে মারাত্মকভাবে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক প্রেরণ করে। চমেক-এ নেওয়ার পথে সে মারা যায়।

রামদাশ মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত আবু বকর কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ সময় ঘাতক পিকআপটি আমরা জব্দ করি। মোটর সাইকেলটিও আমাদের হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net