1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় নবাগত ইউএনও যোগদান করলেন মোঃ ইশতিয়াক ইমন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

আনোয়ারায় নবাগত ইউএনও যোগদান করলেন মোঃ ইশতিয়াক ইমন

বদরুল হক, (আনোয়ারা) চট্টগ্রাম সংবাদদাতা ::
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭১ বার

চট্টগ্রামের আনোয়ারায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ ইশতিয়াক ইমন। মঙ্গলবার ( ৩১ জানুয়ারি ) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মোমিনের নেতৃত্বে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ও জনপ্রতিনিধিরা নতুন ইউএনও কে ফুল দিয়ে বরণ করে নেন। ৩৪ তম ব্যাচের এই বিসিএস ক্যাডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হতে বিএসইন এগ্রিকালচারাল ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে এমএসইন এগ্রোনমি পাশ করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব সাসেক্স হতে ডেভেলপমেন্ট স্টাডিজে তিনি আরো একটি মাস্টার্স করেন। নতুন ইউএনও মো: ইশতিয়াক ইমনের সহধর্মিণী মিজ জেসমিন আক্তার খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। যোগদানকৃত ইউএনও কে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়ার পরে উপজেলা সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে পরিচয় পর্ব করেন। পরে আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দীন ব্যক্তিগতভাবে পরিচয় হয়ে কথাবার্তা বলেন। নতুন ইউএনও মো: ইশতিয়াক ইমন মানবিক ইউএনও তে ভূষিত হবেন এমন প্রত্যাশা করেন সাধারণ জনগণ। নবাগত ইউএনও কে আনোয়ারায় সু-স্বাগতম জানিয়ে সকল অনিয়ম, দুর্নীতিবাজ ও তেলবাজি করে যাহারা সমাজে অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নুর চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net