1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৬ বার

দেহ-মন সুস্থ রাখার প্রত্যয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে চারদিন ব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পরিবার পরিজন নিয়ে আনন্দ ভ্রমণে যাত্রা করেন সদস্যবৃন্দ। ভ্রমণকালীন সময়ে সমুদ্র স্নান, কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন, সাগরপাড়ে প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে উৎফুল্লতায় মেতে উঠেন সবাই। এ সময় নারী অংশগ্রহণকারীদের জন্য হাড়িভাঙ্গা খেলাসহ ছিল ব্যতিক্রমী বিভিন্ন আয়োজন। এ ছাড়াও সদস্য পরিবারের উপস্থিত সকল শিশু-কিশোরদের জন্য উৎসাহব্যাঞ্জক কমন গিফ্ট এর ব্যবস্থা ছিলো।

আনন্দ ভ্রমণে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, সহ-সভাপতি তৌহিদ মাহমুদ অপু, আকতারুজ্জামান মজুমদার, আবু বকর সুজন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, অর্থ সম্পাদক সোহাগ মিয়াজী, দফতর সম্পাদক এম এ হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান রিপন, প্রচার সম্পাদক শফিউল আলম, পাঠাগার সম্পাদক কাজী সেলিম, নির্বাহী সদস্য মজিবুর রহমান বাবলু, জগলুল কবির নাসির ও মনোয়ার হোসেন, সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, মনির উল্যাহ, ইমাম হাসান ভূঁইয়া শরীফ, শওকত আকবর, আবদুর রব লাভলু, মেহরাব হোসেন অপিসহ সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রমণকালীন সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত বুদ্ধি-পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার হোসেন জামাল ও সুদূর প্রবাস থেকে সহযোগিতা করেছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ পাটোয়ারী। অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে যারা বুদ্ধি-পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে ভ্রমণকালীন সময়কে আনন্দময় করে তোলায় প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের ইতি টানেন প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রামে ফিরে আসার মধ্য দিয়ে এ ভ্রমণের পরিসমাপ্তি ঘটে।

এদিকে একটি আনন্দঘন পরিবেশে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে সুন্দর একটি ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠান সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net