1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে হোটেল-ফার্মেসীসহ ৫ প্রতিষ্ঠান গুনল জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা

বাঁশখালীতে হোটেল-ফার্মেসীসহ ৫ প্রতিষ্ঠান গুনল জরিমানা

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১২ বার

বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে বিভিন্ন ফার্মেসী ও হোটেলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় অভিযুক্তদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেলে বাঁশখালী উপজেলার চাম্বল ও নাপোড়া বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি বলেন, আঞ্চলিক মহাসড়কের উপর দোকানের মালামাল রাখায় নাপোড়া বাজারে মেসার্স বি.এল ষ্টোর, অনুরূপা ভাণ্ডারের প্রত্যেককে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এ ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন, মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় ও খাবার সংরক্ষণের দায়ে নাপোড়া বাজারস্থ সুন্দরবন হোটেল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা, তাপমাত্রা সংবেদনশীল ইনজেকশন যথাযথভাবে সংরক্ষণ না করায় ঔষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় চাম্বল বাজারস্থ শাহ মজিদিয়া ফার্মেসী কে ১০ হাজার টাকা ও এলাহী মেডিসিন হাউস কে ২ হাজার টাকাসহ সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

বাঁশখালীর আঞ্চলিক মহাসড়ক কে যানযটমুক্ত রাখতে অব্যাহত অভিযানের অংশ হিসেবে সড়কের উপর বসা সবজি, ফলসহ অন্যান্য দোকান অপসারণ করা হয়।

জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net