1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ৭৫ পরিবার পাচ্ছে স্বপ্নের আবাসন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

গুইমারা উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ৭৫ পরিবার পাচ্ছে স্বপ্নের আবাসন

আবদুল আলী।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৪৯ বার

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রক্তিম চৌধুরী।

২১ মার্চ মঙ্গলবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ক্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা।

সংবাদ সম্মেলনে নির্বাহী অফিসার বলেন, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায়, সারাদেশে ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ ৩৯ হাজার ৩শত ৬৫টি গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হবে। গুইমারা উপজেলায় এ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপের ৭৫টিসহ মোট৩৪৯ টি ভূমিহীন গৃহহীন পরিবার কে গৃহ প্রদান করা হয়েছে।

৪র্থ ধাপে ৭৫ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নে এ উপহার পাবেন।

আগামীকাল ২২ মার্চ বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ের গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করার পর গুইমারা উপজেলায় ৭৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net