1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি সহযোগিতা ছাড়াই চলছে পাবনার মানব কল্যাণ ট্রাস্ট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সরকারি সহযোগিতা ছাড়াই চলছে পাবনার মানব কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৪০৭ বার

১৯৯৪ সাথে প্রতিষ্ঠিত মানব কল্যাণ ট্রাস্ট। দীর্ঘ ২৯ বছরে সরকারি কোন সহযোগিতা ছাড়াই চলছে পাবনার সিংগায় প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থাটি। তিন বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত সংস্থাটিতে যেখানে বর্তমানে আবাসিক ছাত্রের সংখ্যা ১৫০ জন। ৫০ জনের মতো দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র। যারা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করছে। ১২ জন মূক ও বধির এবং প্রায় ১৫০ জন প্রতিবন্ধী ছাত্র রয়েছে। যেখানে প্রতিমাসে খরচ হয় প্রায় ৩ লক্ষ টাকা। যা সংস্থাটির পক্ষে খরচ করা কষ্টসাধ্য। নানাবিধ এসব সমস্যা তুলে ধরে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবুল হোসেন।

শনিবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের জায়গা সংকুলানের কারণে আমরা বিদ্যাশ্রমের কার্যক্রম চালু করতে পারছি না। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটির পাশেই একটা খালি জমি রয়েছে। সেটা নিতে পারলে বিদ্যাশ্রম ও ফ্রি চিকিৎসা কেন্দ্র চালু করতে পারবো।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব কামরুন্নাহার খানম। অনুষ্ঠান পরিচালনা করেন সাহিদুল ইসলাম সাহিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ আব্দুল্লাহ আল বাকী, প্রকৌশলী মো. নুরুল আমীন, মো. সোহরাব হোসেন, মো. আব্দুল জব্বার, মো. আলমগীর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net