1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওমরা পালন করা হলোনা তাদের! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক 

ওমরা পালন করা হলোনা তাদের!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশীর

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৪৫২ বার
ছবি: সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তফা আলী (৫৭)।

সৌদি আরবের মদিনা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আলহাজ্ব মোস্তফা আলী (৫৭) ও মুহাম্মদ ফোরকান (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) সে দেশের স্থানীয় সময় সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আলহাজ্ব মোস্তফা আলী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কাথরিয়া গ্রামের চেয়ারম্যান ইবনে আমিন বাড়ীর মৃত আলহাজ্ব হাসমত আলীর দ্বিতীয় পুত্র। নিহত অপরজন চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ডেমশা ইউনিয়নের বাসীন্দা বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিৎ করেছেন সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তফা আলীর ভাতিজা সাবের সায়েম।

এ বিষয়ে নিহতের ভাতিজা সাবের সায়েম বলেন, ‘আমার চাচাসহ তারা সৌদি আরবের পবিত্র রওজা শরীফ থেকে যেয়ারত শেষে ওমরা পালনের উদ্যেশ্যে মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটায় মারা যান। এ সময় তার আরেক বন্ধু ফোরকানও মারা যান। আমার চাচা মোস্তফা আলী দীর্ঘ ৩৭ বছর ধরে সৌদি আরবে প্রবাসজীবনে ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও তিন কন্যাসন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মোস্তফা আলীকে সৌদি আরবের পবিত্র জান্নাতুলবাকি নামক স্থানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net