ঢাকা   ০৩:৪৯:১২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩৮১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পরিতোষ চন্দ্র দে (৩৬) নামেবএক পিকআপ চালক নিহত হয়েছে। মঙ্গলবার(১৮ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিতোষ ফেনী পরশুরাম উপজেলার উত্তর তালবাড়ি এলাকার সুমঙ্গল চন্দ্র দে এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা আনন্দপুর এলাকায় চট্টগ্রাম মুখী লেনে অজ্ঞাত গাড়ির পিছনে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-১১১২) ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপ চালক পরিতোষ ঘটনাস্থলে মারা যায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সহযোগিতা পিকআপে আটকে থাকা চালক পরিতোষের মরাদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরাদেহ উদ্ধার করে থানায় আনা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত পিকআপ জব্দ করে থানায় আনা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি