1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মডেল মসজিদ উদ্বোধন; প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ সোনারগাঁবাসী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মডেল মসজিদ উদ্বোধন; প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ সোনারগাঁবাসী

মো.শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩৯৮ বার

চতুর্থ পর্যায়ে এবার সাড়া দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোনারগাঁবাসী।

সোমবার সকালে গণভবন থেকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন উপলক্ষে সোনারগাঁ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, গণপূর্ত অধিদপ্তরের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে ফিল্ড অফিসার মুজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময়ে মডেল মসজিদের নান্দনিক নির্মাণ কাজের প্রশংসা করেন তারা।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, এই মডেল মসজিদের জন্য সোনারগাঁ বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net