ঢাকা   ০৪:২৯:৪৫ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

গুইমারা উপজেলায় ৬০ পরিবার পেল স্বপ্নের আবাসন।

আবদুল আলী।
  • আপডেট টাইম : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪৫৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির গুইমারাতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকপ্লের নতুন ঘর ও জমি পেয়েছেন আরো ৬০টি ভূমিহীন, গৃহহীন পরিবার।

৯ আগষ্ট বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, মানিকছড়ি উপজেলার সহকারি কমিশনার (ভূমি)রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। 

প্রধান অতিথি মেমং মারমা বলেন, বাংলাদেশে একজনও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ধারাবাহিকতায় গুইমারাতে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে আরো ৬০ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, প্রকল্প সচিব (পিআইও)রাজীব চন্দ্র পাল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃহাছিনা আক্তার,গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর,সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী,সিন্ধুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি