1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৪০৮ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা

মাগুরা ১ আসনের আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী,বিশ্বনন্দীত ক্রিকেটার,সাকিব আল হাসান বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিলে আমি জিতবো,মাননীয় প্রধানমন্ত্রী জিতবে,আওয়ামী লীগ জিতবে,বাংলাদেশ জিতবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে আগামীতে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে পারবে।

৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে (সন্ধ্যায়) মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ সব কথা বলেন।

শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বদিয়ার রহমান মণ্ডলের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের সঞ্চালনায় এ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, হাইকোর্ঠের সহকারী এটর্নি জেনারেল বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ কুমার সাহা, জেলা কৃষি বিষয়ক সম্পাদক মিয়া মাসুদুর রহমান, শ্রীপির উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী রিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্যাসহ অন্যরা।

সাকিব আল হাসান আরো বলেন, আমি নির্বাচিত হলে জেলার উন্নয়নে কাজ করবো। স্মার্ট বংলাদেশ গঠনের লক্ষ্যে আমি আমার নির্বাচনী এলাকায় সবার জন্য ওয়াইফাই ফ্রি করে দিবো।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net