1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৪৫৭ বার

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় জেলার বিভিন্ন উপজেলায় দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ খাগড়াছড়ি জেলা শাখা।

বুধবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর’র সার্বিক সহযোগিতায় সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জলিল দীঘিনালা উপজেলার পশ্চিম কাঁঠালতলী, মধ্য বোয়ালখালী, অনাথ আশ্রম ও বেতছড়ি এলাকার দরিদ্র ও অসহায় শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন।

এ সময় দীঘিনালা সাংবাদিক ফোরামের সভাপতি সোহাগ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা দীঘিনালা উপজেলা শাখার সহ সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মান্না মুৎসুদ্দী প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে খাগড়াছড়ি জেলা সদরে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ও মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার দূর্গম এলাকায় গিয়ে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

একইসময় জেলার পানছড়িতে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য রাশেদুজ্জামান ওলী, জেলা সাংগঠনিক সম্পাদক মিঠুন সাহা ও কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন প্রমূখ কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ এর কেন্দ্রীয় সদস্য রাশেদুজ্জামান ওলী খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের আর্ত মানবতার কল্যানে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net