1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা  মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: '
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২৯৩ বার

এগারো পেরিয়ে বারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় চৌদ্দগ্রাম বাজারস্থ হোটেল ভোজন বিলাশ হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান মিয়াজী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার, উপ-পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, বদিউল আলম পাটোয়ারী।

এশিয়ান টিভির চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি কামাল হোসেন নয়ন এর সভাপতিত্বে ও দৈনিক সকালের সময় এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আকতারুজ্জামান মজুমদার, আবু বকর সুজন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক এমদাদ উল্যাহ, সাংবাদিক আবদুল মান্নান, মনোয়ার হোসেন, এম এ আলম, আনিসুর রহমান, কাজী সেলিম, মনির উল্লাহ, আব্দুল মমিন ভূঁইয়া মীরু, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, আতাউর রহমান রিপন, ইউসুফ মজুমদার, আব্দুর রউফ, আব্দুর রব খন্দকার সবুজ, আশিকুর রহমান মজুমদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম জামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা নূরে আলম জিকু, পৌর আওয়ামী লীগ নেতা মেহেরুল্লাহ কাশেম, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মজুমদার মেম্বার, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন, নাসির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net