ঢাকা   ০৫:৪৮:০৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফের শীতবস্ত্র বিতরণ ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এমপির আহবানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২৮ জানুয়ারী রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় যুবলীগের সহ -সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সৌজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ -সম্পাদক মো: আরিফুল ইসলাম আরিফের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর, কেন্দ্রীয় যুবলীগের সহ- সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো: মোস্তফা, নারগুন ইউনিয়ন যুবলীগের সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার সরকার, ওয়ার্ড যুবলীগ সভাপতি আমজাদ হোসেন, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ললিতা রানী সরকার, ইউনিয়ন যুবলীগের সহ -সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য তোহিদুল ইসলাম, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুব আলম। এ সময় নারগুন ইউনিয়ন ও আশপাশের প্রায় ৫ শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি