1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটে হেরে কারচুপির অভিযোগ করলেন ইনু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

ভোটে হেরে কারচুপির অভিযোগ করলেন ইনু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৫০ বার

আতিকুর রহমান, শ্যামল বাংলা নিউজ ডেস্ক : নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকায় চড়েও ভোটের মাঠে নিজেকে রক্ষা করতে পারলেন না। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ভোট কেন্দ্রগুলোতে বড় ধরণের ভোট কারচুপি হয়েছে বলেই হারের মুখ দেখেছেন বলে অভিযোগ করেছেন ।

সোমবার (৮ জানুয়ারি) ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় কালে তিনি এ অভিযোগ করেন।

১৪ দলীয় জোটের (জাসদ)নেতা ইনু বলেন, সারাদেশে একটা অস্থির ও বিরূপ পরিস্থিতির মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় এ নির্বাচন অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত জনগণের অংশগ্রহণ ও সাড়া পাওয়া গেছে এমনটাও তিনি দাবি করেন। সেদিক থেকে মনে হয় নির্বাচনী কাজটা নির্বিঘ্নে শেষ হয়েছে। অন্যান্য সব জায়গায় কিভাবে নির্বাচন হয়েছে সেটা আমাকে দেখতে হবে। তবে কুষ্টিয়া-২ আসনে যেভাবে নির্বাচন হলো, তাতে আমি মনে করি পরিকল্পিতভাবে ভোট কারচুপি হয়েছে।তিনি বলেন, ভেড়ামারা-মিরপুর আসনে প্রশাসনের রহস্যজনক নিরবতা ও নিস্ক্রিয়তার কারণে আমি ক্ষতিগ্রস্ত ও পরাজিত হয়েছি। এলাকায় সবাই জানেন, কালো টাকার ছড়াছড়ি, মাস্তানি পেশীশক্তির প্রভাব থাকলেও প্রশাসনের নিরবতার কারণেই আমি পরাজিত হয়েছি। আমার নির্বাচনি এলাকায় প্রশাসনের পরিকল্পিত নিস্ক্রিয়তা পরাজয় নিশ্চিত করতে ভূমিকা রেখেছে। কেনো প্রশাসনের এই উদ্দেশ্যমূলক নিস্ক্রিয়তা, সেটা আমি পরে ভেবে দেখবো।

নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে জাসদ সভাপতি বলেন, কেবল নির্বাচন শেষ হলো। এই মুহূর্তে আমি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে ভাবিনি। দলের সঙ্গে বসবো, এরপর আমরা রাজনৈতিক পরিকল্পনা করবো।

নির্বাচনকে স্বাগত জানিয়ে ইনু বলেন, ১৪ দলীয় জোটের যে নির্বাচনি বিজয় ও এর ভিত্তিতে শেখ হাসিনা নতুন সরকার গঠন করবেন। সেটা রাজনৈতিক ধারাবাহিকতার জন্যে একটা গুরুত্বপূর্ণ সাফল্য। আমি সেটাকে স্বাগত জানাচ্ছি। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নেওয়া হাসানুল হক ইনু একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net