ঢাকা   ০১:১৮:০০ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৪১১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২৪ জানুয়ারি বুধবার সকালে “৪৫তম” জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামান্দ কুন্ডু লিটন, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, কৃষি অফিসার কৃষিবিদ সালাম জাহান নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুসহ অন্যরা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া বিজ্ঞান মেলার ১৮টি স্টল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি