1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটের বিপ্লবে নৌকার বিজয়ের মধ্য দিয়ে কুরুচিপূর্ণ ও অশোভন কথার জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী রাসেল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

ভোটের বিপ্লবে নৌকার বিজয়ের মধ্য দিয়ে কুরুচিপূর্ণ ও অশোভন কথার জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী রাসেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ২২৫ বার

এস কে সানি টঙ্গী গাজীপুর : গাজীপুর-২ আসনে নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, শেখ হাসিনার নৌকার পালে হাওয়া লেগেছে।

লাঠি সোঠা দিয়ে নয়, ৭ জানুয়ারি ভোট বিপ্লবে নৌকার বিজয় দিয়ে আমরা কুরুচিপূর্ণ ও অশোভন কথার জবাব দেব।

সাবেক মেয়র জাহাঙ্গীরের দিকে ইঙ্গিত করে রাসেল বলেন, কুরুচিপূর্ণ বক্তব্য তাদের নিজেরই হীনমন্যতা ও দেউলিয়াত্বের পরিচয় বহন করে। সব ষড়যন্ত্রকে নস্যাৎ ও মোকাবিলা করে গাজীপুরের আপামর মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে নৌকাকে বিজয়ী করতে।

যারা কুরুচিপূর্ণ বক্তব্য ও পীড়াদায়ক অশোভন কথা বলে তারা মানসিক বিকারগ্রস্ত।

নির্বাচনি প্রচারের শেষ দিনে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে গণমিছিল পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণমিছিলটি টঙ্গী কলেজগেট, চেরাগআলী, স্টেশন রোডসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রতিমন্ত্রী রাসেল বলেন, আহসানউল্লাহ মাস্টারের হত্যাকারী এবং আওয়ামী লীগের কিছু পথভ্রষ্ট লোক একত্রিত হয়ে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বতন্ত্র প্রার্থীর নামে এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করে নৌকার বিজয় যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।

আমি তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, স্বাধীনতার নৌকা, গণতন্ত্রের নৌকা, মুক্তিযুদ্ধের নৌকা, শেখ হাসিনার নৌকা,ভাসানী-সোহরাওয়ার্দীর নৌকা, শহীদ আহসান উল্লাহ মাস্টারের নৌকা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা, কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে নৌকার পক্ষে একটি বিশাল গণমিছিল টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net