1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়ি তৌহিদুল আনোয়ার হাইস্কুলে শুরু হচ্ছে পৌষমেলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

ফটিকছড়ি তৌহিদুল আনোয়ার হাইস্কুলে শুরু হচ্ছে পৌষমেলা

এম আর আমিন,চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৮ বার

ফটিকছড়ির সুয়াবিল আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ও পরিচালিত তৌহিদুল আনোয়ার হাইস্কুলে পৌষ মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।শনিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তৌহিদুল আনোয়ার হাইস্কুল পরিচালনা কমিটি ও পৌষমেলা-১৪৩০ আয়োজক কমিটির সভাপতি আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুজাউদ্দীন জাফর।

লিখিত বক্তব্যে তিনি বলেন,সামাজিক উন্নয়ন বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিক উন্নয়ন এবং প্রগতির জন্য ২০১৯ সালে আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশন গঠন করা হয়। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ২০২০ সালে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলাস্থ সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামে তৌহিদুল আনোয়ার হাই স্কুল প্রতিষ্ঠা করা হয়। বারমাসিয়া গ্রামসহ তার আশেপাশের গ্রাম যেমন- পাটিয়ালছড়ি, হারুয়ালছড়ি, আজিমপুর,সুন্দরপুর, সুয়াবিল ইত্যাদি দীর্ঘদিন যাবৎ অবহেলিত ও দারিদ্রপীড়িত। এই এলাকার জনগণ গুণগত মানসম্পন্ন আধুনিক শিক্ষা এবং উন্নত চিকিৎসা সেবা থেকে বরাবরই বঞ্চিত। আর আশেপাশে যে সব স্কুল রয়েছে সেগুলি কিছুটা দুরবর্তী এলাকায় হওয়ায় এখানকার শিশু কিশোরদের কষ্ট করে স্কুলে যেতে হতো। ফলে অভিভাবকরা মেয়েদের বাল্যবিবাহ এবং ছেলেদের কিশোর বয়সে বিদেশ পাঠিয়ে দিইতো। তাই আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশন এতদাঞ্চলের কৃতি সন্তান মরহুম তৌহিদুল আনোয়ারের স্মৃতিতে এই স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করি।

তৌহিদুল আনোয়ার হাই স্কুল সামগ্রিক শিক্ষা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পরিচালিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ২০২০ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে। শিশু কিশোরদের স্বাস্থ্য, আনন্দ, আত্মমর্যাদা, কল্পনা, অভিলষ এবং আকাংখাকে ঘিরেই প্রতিষ্ঠানের অবকাঠামো এবং উপকরণ তৈরী করা হয়েছে। মাধ্যমিক স্তরে শিশুর সাংবিধানিক এবং মানবাধিকার নিশ্চিত অর্থাৎ শিশুর মনস্তত্ব অনুধাবন পূর্বক শিক্ষার পরিবেশকে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। তাই তৌহিদুল আনোয়ার হাই স্কুলকে যুগের চাহিদা অনুযায়ী জ্ঞান, প্রশিক্ষণ ও মূল্যায়ন ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিময় পরিবেশ নিশ্চিত করার জন্য নিরলস কাজ চলমান আছে।

স্কুলের বর্তমান অবস্থা:
নিজস্ব জমি, প্রশস্ত খেলার মাঠ এবং দৃষ্টিনন্দন শহীদ মিনার।নিজস্ব অর্থায়নে নির্মিত ৪ তলা বিশিষ্ট স্কুল ভবন।পর্যাপ্ত ক্লাসরুম সহ অফিসরুম, ওয়াশরুম ইত্যাদি।কম্পিউটার ল্যাব, মাল্টি মিডিয়া ক্লাস রুম, সাইন্স ল্যাব, সততা স্টোর এবং ছাত্রীদের কমন রুম। ৫. ৫০০ আসন বিশিষ্ট হল রুম রয়েছে।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। ছাত্র-ছাত্রীর মোট সংখ্যা ৫৫৪ জন। ২০২৩ সালে এসএসসি পাশের হার শতভাগ।গ্রন্থাগার, বিপিএড, চারুকলা, আইসিটি, সংগীত শিক্ষকসহ মোট ২২ জন শিক্ষক কর্মচারী।তিন হাজারের অধিক বই সমৃদ্ধ লাইব্রেরী, বঙ্গবন্ধু কর্নার এবং মুক্তিযুদ্ধ কর্নার।২০২০ থেকে ২০২৪ সাল ৫ বছর সকল ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনা বেতন/ফ্রিতে লেখাপড়া।সকল ছাত্র-ছাত্রীদের জোতা মোজাসহ স্কুল ড্রেস সম্পূর্ণ ফ্রিতে দেওয়া।৮/১০ কি.মি. দূর থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠি (ত্রিপুরা) এবং গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য স্কুলের পক্ষ থেকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়।

তিনি আরও উল্লেখ্য করে বলেন, ফটিকছড়িতে বেশ কয়েকটা চা বাগান রয়েছে। চা বাগানের শ্রমিকদের শিক্ষার বিশেষ করে মাধ্যমিক শিক্ষার সুযোগ অনেক কম। তৌহিদুল আনোয়ার হাই স্কুলে চা বাগানের আদিবাসী শ্রমিকের সন্তানদের মাধ্যমিক শিক্ষার সুযোগের জন্য বিনা মূল্যে বাইসাইকেল প্রদানের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বাইসাইকেল প্রকল্প গ্রহণ করা হয়েছে।এই পর্যন্ত স্কুলের পক্ষ থেকে ৪৪ জন শিক্ষার্থীকে বাইসাইকেল সুবিধা প্রদান করা হয়েছে যার মধ্যে ৩৮ জন ছাত্র এবং ৬ জন ছাত্রী।

এবারের পৌষ মেলার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অবহেলিত দারিদ্রপীড়িত জনগণের মাঝে শিক্ষা গ্রহবে অল্লাহ সৃষ্টি করা, ছাত্র-যুব তথ্য গ্রামবাসীর সামনে বাঙালির হাজার বছরের চিরায়ত গ্রামীণ সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য উপস্থাপন করা। পাশাপাশি সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ, মাদক আসক্তি, মোবাইল আসক্তি, যৌতুকপ্রথা, নারী নির্যাতন সহ নানাবিধ সামাজিক ব্যাধির বিরুদ্ধে সমাজে সচেতনতা গড়ে তোলা।

শিক্ষার্থীদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানানোর জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে তাকবে অধুনা লুপ্তপ্রায় কবিগান। তবে যে বিষয়ার সকলের দৃষ্টি আকষর্ণ করেছিল তা হলো, বলীখেলা।
পৌষ মেলা শুরু হবে ১৫ জানুয়ারী চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
ہ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net